একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজার থেকে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যাব।।”।
সোমবার রাত আনুমানিক পৌনে ১১টায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বিলাসপুর গ্রামের মৃত আদারী মোল্লার ছেলে মো. জয়নাল মোল্লা (৪৮), লটাখোলা গ্রামের মৃত শাহাবউদ্দীনের ছেলে মো. শিহাব উদ্দীন (২৪) এবং একই এলাকার বদরুল ইসলামের ছেলে মো. রাসেল হোসেন (২৬)।।”।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১১ মুন্সিগঞ্জ এর একটি অভিযানিক দল সোমবার রাতে অভিযান চালিয়ে জয়পাড়ার বাজারের মো. ছন্দু মোল্লার দোকানের সামনে থেকে ইয়াবা বেচাকিনির সময় জয়নাল, শিহাব ও রাসেলকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৬৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৫,৫০০ টাকা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান র্যাব। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment