![]() |
সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনি ধি:
সারা দেশের ন্যায় পহেলা জানুয়ারি জয়পুরহাটের পাঁচবিবিতে সমীরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব-২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
পাঁচবিবির সকল প্রাথমিক বিদ্যালয় গুলোর শিশু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছিল সমীরণ নেছা স্কুল অঙ্গন।
সমীরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের তত্বাবধানে এতে উপস্থিত ছিলেন,জয়পুরহাট-১ আসনের নব নির্বাচিত এমপি সামসুল আলম দুদু,উপজেলা নির্বাহি অফিসার মোঃ রাজিবুল আলম,পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব।
আরো ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গির আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার টি,এম আব্দুল হামিদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদদের হাতে নতুন বই উঠিয়ে দেন আমন্ত্রিত অতিথিরা। সেই সঙ্গে মিষ্টিমুখ করিয়ে আনন্দ মুখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment