আজ ঈদের দিনেও সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ১৫ জন!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 22 August 2018

আজ ঈদের দিনেও সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ১৫ জন!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রিপোর্ট:
আজ বুধবার (২২ আগস্ট) ঈদুল আযাহার ‍দিন সকাল থেকে দুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।”।
এর মধ্যে শুধু বগুড়াতেই দুটি দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন।  ছাড়া কুষ্টিয়া সদর উপজেলায় দুজন, দৌলতপুরে একজন, সিরাজগঞ্জের ঝাঐলে দুজন ও সলঙ্গায় একজন নিহত হয়েছেন।।”।

তিন জেলা থেকে আমাদের পাঠানো রিপোর্ট অনুযায়ী, বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগ জানিয়েছেন, শেরপুর উপজেলায় আজ দুপুরেশেরপুর-ধনুট সংযোগ সড়কের বোয়ালকান্দি এলাকায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী এবং শাজাহানপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।।”।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, কাজিপুর উপজেলার হাজরাহাটি গ্রাম থেকে একটি সুজুকি মোটরসাইকেলে করে শেরপুর আসছিলেন দুজন। এর মধ্যে মোটরসাইকেল চালাচ্ছিলেন শামীম রেজা আর তাঁর পেছনে বসা ছিলেন সোহেল রানা। উপজেলারবোয়ালকান্দি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান।  সময় শামীর ও সোহেল ঘটনাস্থলেই নিহত হন।।”।

‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলটি স্বাভাবিক গতির চেয়ে বেশি মাত্রায় চলছিল। শামীম ব্যক্তিগতভাবে টেক্সটাইল প্রকৌশলী আর সোহেল রানা স্থপতি’, যোগ করেন ওসি।।”।

অপরদিকে সকালে শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হয় বলে জানায় পুলিশ।।”।

কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলী জানান, সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মাহিন্দ্রা পরিবহনের সংঘর্ষে দুজন এবং দৌলতপুরে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।।”।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আজ দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল নামক স্থানে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী মাহিন্দ্রা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়।
এতে মাহিন্দ্রা পরিবহনের যাত্রীরা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান।।”।

নিহত একজনের নাম শিপন মিয়া (২৮)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়। অন্যজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।।”।
 দুর্ঘটনায় আহত চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages