টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে গত বছরের ঈদের চেয়ে এবারের ঈদের চেয়ে বহু বেশি টাকা টোল আদায় হয়েছে। এই সেতুর টোল আদায়ে আগের সব রেকর্ড ভেঙ্গে গেছে এই ঈদে।।”।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টা হতে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টোল আদায় হয়েছে ২ কোটি ২৯ লাখ টাকার বেশি। এই সময়ে ছোট-বড় মিলিয়ে পরিবহনের সংখ্যা ছিল ৩২ হাজার ৫২৭টি।।”।
মঙ্গলবার সকাল ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত সেতু দিয়ে পরিবহন পারাপার হয়েছে ১০ হাজার ১৭৫টি। টোল আদায় হয়েছে ৬৯ লাখ টাকা। সব মিলিয়ে গত ৩২ ঘণ্টায় ৪২ হাজার ৭০২টি পরিবহন সেতু পার হয়েছে। টোল আদায়ের পরিমাণ তিন কোটি টাকা।।”।
তবে এবছর সেতু পারাপারে ট্রাকের সংখ্যা বেশি ছিলো বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। গত বছর টোল আদায় হয়েছিল ২ কোটি ২৬ লাখ টাকা।।”।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, গত বছরের তুলনায় এবছর টোল আদায় বেড়েছে। মহাসড়কে পরিবহন বেশি থাকায় টোল আদায় বেড়েছে। তবে মহাসড়কে ট্রাকের সংখ্যাই ছিল বেশি।।”।
উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতু টোল আদায়ে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) নিজস্ব পরিচালনায় সেতুতে টোল আদায় করা হচ্ছে। এর আগে চলতি বছরের গত ১৪ জুলাই রাত ১২টার দিকে কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) এর কাছ থেকে সেতুর টোল আদায় বুঝে নেয় বিবিএ।একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment