পটিয়ার পাহাড়ে অস্ত্রের আস্তানায় ডিবির হানা, গ্রেপ্তার ২ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 25 July 2026

পটিয়ার পাহাড়ে অস্ত্রের আস্তানায় ডিবির হানা, গ্রেপ্তার ২

একুশে মিডিয়া, ডেস্ক:

পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সময় গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি আগ্নেয়াস্ত্র, ১২টি দেশীয় অস্ত্র দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেনপটিয়ার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেন (৫৪) মো. মহসিন (৩৩)

পুলিশ সুপার জানান, শুক্রবার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুর্গম পথ, প্রতিকূল পরিবেশ সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে পরিচালিত অভিযানে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেলিশহর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের ইন্নারপাড়া এলাকায় দেলোয়ার হোসেনের বসতঘরে তল্লাশি চালানো হয়। সময় ছয়টি কিরিচ, পাঁচটি দা, একটি ধামা দা, একটি লোহার করাত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ছাড়া একই দিন বিকেলে ছাতিভাঙ্গা এলাকার আফছারের গাছবাগানে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা দুটি একনলা বন্দুক দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক তদন্তে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্রগুলো সন্ত্রাস অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে জানা গেছে। চট্টগ্রামে অপরাধ, সন্ত্রাস অবৈধ অস্ত্রের বিরুদ্ধেজিরো টলারেন্সনীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী, অস্ত্রের উৎস সম্ভাব্য সন্ত্রাসী চক্র শনাক্তে তদন্ত এবং অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages