একুশে মিডিয়া ডেস্ক:
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক কৃষিবিষয়ক সম্পাদক মনিরুল আলমের সঙ্গে কালীপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বাঁশখালী উপজেলার গুনাগরী পিউরিয়ায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কালীপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে মনিরুল আলমকে অভিনন্দন জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মো. জামাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম চৌধুরী, কালীপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক শামসুল ইসলাম, সদস্যসচিব রফিক আহমদ, সদস্য মো. শাহাজাহান, মো. করিম, যুবদল নেতা নুরুল মোস্তফা, মাহামুদুল ইসলাম ও মো. মন্নান, বাঁশখালী অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আনছার, নুরুল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক সম্প্রীতি, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




No comments:
Post a Comment