একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীতে পৃথক দুটি অভিযানে ৯ হাজার ২২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বাঁশখালী পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের মহাজনঘাটা এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে বাঁশথালী প্রধান সড়কে একটি নীল-সাদা-কালো রঙের টিভিএস অ্যাপাচি ৪ভি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলটির চালক আবদুল্লাহ আল মামুন (২৩) ও আরোহী তহিদুল ইসলাম (২৫)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
এর আগে একই এলাকায় রাত টার দিকে একই একই স্থানে অভিযান চালিয়ে একটি নম্বরবিহীন সাদা-নীল রঙের রয়েল এনফিল্ড মোটরসাইকেলের চালক শাহ আলম (৩০) ও আরোহী রমজান আলী (২৩)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ২২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় মোটরসাইকেলটিও।
গ্রেপ্তারতৃদ আবদুল্লাহ আল মামুন কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার বাসিন্দা এবং তহিদুল ইসলাম পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকার বাসিন্দা। অপরদিকে শাহ আলম বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইসারি এলাকার এবং রমজান আলী কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার বাসিন্দা।
দুটি ঘটনায় উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এর মধ্যে ৯ হাজার ২২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যামে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ৯ হাজার ২২৪ পিস ইয়াবা ও দুটি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েয়ের পর আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।




No comments:
Post a Comment