একুশে মিডিয়া নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালী উপজেলার পূর্ব কোকদন্ডী (হাছিয়া পাড়া) ইসলামী সুন্নী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী ১৮তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজিমুশ্শান মিলাদ মাহফিল আজ ২৭ সেপ্টেম্বর (রবিবার) শুরু হচ্ছে। স্থানীয় মসজিদ সংলগ্ন মাঠে মাহফিলের প্রথম দিনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাঁশখালী কোকদন্ডী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুর রহমান আল কাদেরী।
প্রধান আলোচক হিসেবে তাশরিফ পেশ করবেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাছনাবাদ হাউজিং জামে মসজিদের খতিব ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম ফরিদী।
বিশেষ বক্তা হিসেবে তাশরিফ পেশ করবেন চট্টগ্রামের রাউজান পূর্ব গুজরা বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মুফিজুর রহমান কাদেরী।
মাহফিলে সভাপতিত্ব করবেন স্থানীয় পূর্ব কোকদন্ডী হযরত জানে আলী শাহ্ (র.) জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নুরুল আবছার আল কাদেরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি.) অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. আবদুল হক ও কালীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কালাম।
মাহফিলের দ্বিতীয় দিন ২৮ সেপ্টেম্বর (সোমবার) প্রধান আলোচক হিসেবে তাশরিফ পেশ করবেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার, লেখক ও গবেষক শায়খ আল্লামা সাইফুল আজম বাবর আল-আজহারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, জেলা বিএনপির নেতা ও কালীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব নুরুল আলম।
বিশেষ বক্তা হিসেবে তাশরিফ পেশ করবেন চট্টগ্রাম চান্দগাঁও আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মিশকাতুল ইসলাম আল কাদেরী এবং চট্টগ্রাম হালিশহর আশরাফিয়া ওসমানিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা ইসমত আলী আল কাদেরী।
দ্বিতীয় দিনের মাহফিলে সভাপতিত্ব করবেন বাঁশখালী কালীপুর হাকিমিয়া (র.) দরবারের পীর সাহেব শাহ্ সুফি মাওলানা জগলুল ইসলাম।
মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন পূর্ব কোকদন্ডী (হাছিয়া পাড়া) ইসলামী সুন্নী সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাছির উদ্দীন।




No comments:
Post a Comment