বাঁশখালীতে চেতনানাশক প্রয়োগের অভিযোগে নারী গ্রেফতার, ২০ হাজার টাকা উদ্ধার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 2 September 2026

বাঁশখালীতে চেতনানাশক প্রয়োগের অভিযোগে নারী গ্রেফতার, ২০ হাজার টাকা উদ্ধার

একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:

লাখ ৪৫ হাজার টাকা চুরির অভিযোগ, ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত

বাঁশখালীতে চেতনানাশকজাতীয় পদার্থ প্রয়োগ করে এক নারীর কাছ থেকে লাখ ৪৫ হাজার টাকা চুরি করে নেওয়ার অভিযোগে মোহছেনা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সময় তার কাছ থেকে চুরি যাওয়া নগদ ২০ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত (৩০ জুলাই) দুপুর ১টার দিকে বাঁশখালী উপজেলা সদরের জিএস প্লাজা শপিং কমপ্লেক্সের প্রাইম ব্যাংকের সামনে ঘটনা ঘটে। ভুক্তভোগী রাবেয়া খাতুন (৫৭) ব্যাংক থেকে উত্তোলন করা লাখ ৩৬ হাজার টাকা এবং তার সঙ্গে থাকা আরও হাজার টাকা নিয়ে জিএস প্লাজার সামনে আসেন। সময় অভিযুক্ত মোহছেনা বেগম, তার সহযোগী মো. রবিউল (৪৫) এবং অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাকে নাক-মুখে চেতনানাশক/‘শয়তানের নিঃশ্বাসজাতীয় পদার্থ প্রয়োগ করে দিশেহারা করে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে ভুক্তভোগীর সঙ্গে থাকা নগদ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ভুক্তভোগীর দেওয়া তথ্য, ঘটনাস্থল আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করা হয়। অভিযানের ধারাবাহিকতায় বুধবার ( সেপ্টেম্বর) দিবাগত রাত পৌন ২টায় চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এলাকায় এসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ১নং অভিযুক্ত মোহছেনা বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়। সময় তার কাছ থেকে চুরি যাওয়া নগদ ২০ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত গ্রেফতার এবং চুরি যাওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages