বাঁশখালীতে ৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 13 August 2026

বাঁশখালীতে ৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:

বাঁশখালীতে ৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বাঁশখালী পৌর এলাকার দক্ষিণ জলদী এলাকার মহাজনঘাটে শ্যামল দাশের চায়ের দোকানের সামনে চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি ধূসর ও টিয়া রঙের হরনেট মোটরসাইকেলে থাকা চালক ও আরোহীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের দখল ও হেফাজত থেকে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মো. পারভেজ মোশারফ ওরফে পারভেজ (২৫) এবং একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খোরশেদুল আলম (২৪)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages