চট্টগ্রামসহ সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নং সংকেত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 12 August 2026

চট্টগ্রামসহ সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নং সংকেত

একুশে মিডিয়া, ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। চট্টগ্রামসহ সাত অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা পায়রা সমুদ্রবন্দরকে নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

অন্যদিকে, ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) এবং খোয়াই নদীর বাপ্পা (হবিগঞ্জ) পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় মনু, ধলাই খোয়াই নদীর পানি বেড়েছে। আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন ঢাকা, সিলেট, ময়মনসিংহ চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় এবং উজানে মাঝারি থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।

পরিস্থিতিতে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages