রুশমী আক্তার, লোহাগাড়া :
পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুদ্দিন সভাপতিত্ব করেন।
সভায় সর্বসম্মতিক্রমে এনটিভির সাতকানিয়া প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহ্বায়ক এবং বিজয় টিভির লোহাগাড়া প্রতিনিধি মো. মোক্তার হোসেনকে সদস্য সচিব করে নয় সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- মাই টিভির শাহজাদা মিনহাজ, গ্লোবাল টিভির মিজানুর রহমান রুবেল, বিজয় টিভির আব্দুল্লাহ আল মারুফ, বিজয় টিভির আবুল কালাম আজাদ, গ্লোবাল টিভির এরশাদ আলম ও রনি দেব।
সভায় বক্তারা বলেন, সাতকানিয়া ও লোহাগাড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করাই ফোরামের প্রধান লক্ষ্য। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, সমস্যা ও সম্ভাবনার সংবাদ বস্তুনিষ্ঠ, সঠিক ও নিরপেক্ষভাবে তুলে ধরতে এই ফোরাম কার্যকর ভূমিকা রাখবে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।




No comments:
Post a Comment