![]() |
এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে র্যাব-১২ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইনসহ তিন জনকে আটক করেছে।
আজ শনিবার (৫ জানুয়ারী ১৯ইং) দুপুর দেড়টার দিকে র্যাব-১২ স্পেশাল কোম্পানীর সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোঃ সাকিবুল ইমলাম খান এর নেতৃত্বে সিরাজগঞ্জের শাহজাদপুর থানাধীন দারিয়াপুর নতুনপাড়া গ্রামের জনৈক মোঃ আয়নাল শেখ (৫০), পিতা- মৃত ফকির শেখ এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ আয়নাল শেখ (৫০), পিতা- মৃত ফকির শেখ, মোঃ শরিফুল ইসলাম (শরিফ)(৪০), পিতা- মৃত মুনছের প্রামাণিক, মোছাঃ আনিজা খাতুন (৩৫), স্বামী- মোঃ আয়নাল শেখ।
সর্বসাং: দাঁড়িয়াপুর (নতুনপাড়া), শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জদেরকে ১০ গ্রাম হেরোইন, ০৪ টি মোবাইলসেট ও নগদ ৪০০/- টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিলের ১(ক) ধারায় একটি মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment