![]() |
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলে রেড ক্রিসেন্ট সোসাইটি’র আয়োজনে শনিবার (৫,জানুয়ারী) দরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কাতার সরকারের সহায়তায় রেড ক্রিসেন্ট ভবন চত্বরে তিনশ জনের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে প্রধান অতিথি ছিলেন নড়াইলের ডিসি আনজুমান আরা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, পৌর সভার কাউন্সিলর মো. রেজাউল বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment