ট্রেনের টিকিট কালোবাজারী রোধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার রেলওয়ে স্টেশন পরিদর্শন-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 9 October 2018

ট্রেনের টিকিট কালোবাজারী রোধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার রেলওয়ে স্টেশন পরিদর্শন-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে বিভিন্ন আন্তনগর ট্রেনের টিকিট কালোবাজারী রোধ করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকস্মিক রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিস্তা ট্রেনের টিকিট বিক্রয়ে অনিয়ম হওয়ায় টিকিট কাউন্টারসহ স্টেশন সুপারকে নানা পরামর্শ প্রদান করেন।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে দীর্ঘ দিন ধরে আন্তনগর ট্রেন সমুহের টিকিট কালোবাজারে বিক্রি করা হচ্ছে। এ ধরণের অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলা পরিষদের আইন শৃংখলা কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৪ঘন্টা সময় রেলওয়ে স্টেশনে বিভিন্ন আন্তনগর ট্রেন সমুহে কোন ট্রেনে ময়মনসিংহের জন্য কতগুলো টিকিট এবং কারা এই টিকিটগুলো ক্রয় করছেন তার বিষয়ে বিস্তারিত খোজ নেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান বলেন, উপজেলা পরিষদে আইন শৃংখলা কমিটির সভায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারী, নির্ধারিত সময়ের আগেই সকল টিকিট হাওয়া হয়ে যাওয়া এবং টিকিট কালোবাজারীর সাথে রেলওয়ের কর্মকর্তাচারীদের সংশি¬ষ্ঠতা রয়েছে এ ধরণের ব্যাপক অভিযোগের প্রেক্ষিতে রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার পরিদর্শন করি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে সরকারের সকল ধরণের সেবা জনগণের দৌড়গোড়ায় পৌছে দিতে কাজ করছি। কোন ধরণের ঝামেলা ছাড়াই যাত্রী সাধারণ টিকিট পায় সেই উদ্দেশ্য নিয়ে স্টেশনের টিকিট কাউন্টার পরিদর্শন করা হয়। তিনি আরো জানান, পরিদর্শনকালে আগামী ১৮ অক্টোবর তারিখের তিস্তা ট্রেনের টিকিট সংগ্রহকারী লাইন দাড়ানো থাকা যাত্রীরা দাবী করেন, ১০ দিন আগে টিকিটের জন্য আসলেও তারা টিকিট পাচ্ছেন না।
টিকিট কাউন্টারের দায়িত্বরতদের সঠিক দায়িত্ব কি তা বুঝিয়ে দেওয়াসহ লাইনে থাকা টিকিট সংগ্রহকারীরা যাতে টিকিট পায় সেই লক্স্যে নানা পরামর্শ দেন। এছাড়া লাইনে থাকা টিকিট সংগ্রহকারীদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরবর্তীতে টিকিটপ্রাপ্ত ঐ সকল নাম ও মোবাইল নম্বরধারীরা প্রকৃত যাত্রীরা কিনা যাচাই করে নিরূপণ করা হবে সঠিক যাত্রীরা টিকেট পেয়েছেন না ব¬্যাকাররা টিকিট পেয়েছেন। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত যাত্রী সাধারণকে সচেতন হতে পরামর্শ প্রদান এবং ব¬্যাক কিংবা বাইরে থেকে কোন টিকিট সংগ্রহ না করা, টিকিট না পেলে কতগুলো টিকিট বরাদ্ধ, কাদের কাদের কাছে বিক্রি করা হয়েছে তা জানতে পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য ধর্মমন্ত্রী মতিউর রহমান আন্তনগর ট্রেন সমুহে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে অধিক সংখ্যক ট্রেনের বগি এবং টিকিট বাড়ানোর লক্ষ্যে রেলমন্ত্রীসহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি দাবী করেন। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মুবিনুর রহমান, রেলওয়ে স্টেশন সুপার জহিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রিতে স্বচ্ছতা এবং জনসেবা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages