লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে আটক করেছিল সৌদি আরব-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 9 October 2018

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে আটক করেছিল সৌদি আরব-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে গত বছর আটক করেছিল সৌদি আরব। তুরস্কের ইস্তানবুলে এক সৌদি সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় সৃষ্ট বিতর্কের মধ্যেই তাকে আটক করা হয়।
গত রোববার (৭ অক্টোবর ২০১৮) লেবাননের আল-জাদিদ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান দেশটির সংসদ সদস্য (এমপি) পাওলা ইয়াকৌবিয়ান।
গত মে মাসে দেশটির সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভের আগে টিভি হোস্ট হিসেবে সাদ হারিরির সাক্ষাৎকার নেন তিনি। গত বছরের নভেম্বরে সৌদি আরব থেকে হারিরি পদত্যাগের ঘোষণা দেয়ার পর প্রথম তার সাক্ষাৎকার নেন ইয়াকৌবিয়ান।
ইয়াকৌবিয়ান বলেন, আমার মনে হয় হারিরিকে হুমকি দেয়া হয়েছে কিন্তু কেন তা জানি না। তবে কোনও প্রমাণ ও দলিল ছাড়াই আমি বলতে পারি তাকে আটক করা হয়েছিল। এটা স্পষ্ট যে তিনি খুব চাপে ছিলেন তবে পদত্যাগ করতে চাননি।
তবে প্রাথমিকভাবে তিনি হারিরিকে তার ইচ্ছার বিরুদ্ধে আটক এবং পদত্যাগের জন্য তাকে ভয় দেখানোর বিষয়টি অস্বীকার করেন। এসময় সৌদি সাংবাদিক জামাল খাশোগ্গি’র নিখোঁজ হওয়া এবং তাকে খুন করার অভিযোগের বিষয়েও কথা বলেন এই সংসদ সদস্য।
স্থানীয় গণমাধ্যমের মতে ইয়াকৌবিয়ান বলেন, আমি আশা করি খাশোগ্গিকে আটক করা হয়েছে। তিনি নিহত হননি, যদিও সবকিছু তার নিহত হওয়ার বিষয়টিকেই ইঙ্গিত করে। যদি তিনি নিহত না হয়ে আটক থাকেন, তবে সৌদি আরব থেকে হারিরি নিরাপদে ফিরে আসায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages