হালুয়াঘাটে ইমারত নির্মাণ শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 9 October 2018

হালুয়াঘাটে ইমারত নির্মাণ শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে ইমারত নির্মাণ শ্রমিক কল্যাণ সমিতির দ্বি-বাষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ধারা ইউনিয়ন পরিষদ হলরুমে ভোটারদের উপস্থিতিতে কার্যকরী পরিষদের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৫ ভোটের মধ্যে নির্বাচনী ফলাফলে মোঃ ফারুক হোসেন ২০ ভোট ও নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ রিয়াজ উদ্দিন ১৫ প্রাপ— হন। নির্বাচন কমিশনারের প্রাপ্ত ফলাফলে ৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেন। ৯ (নয়) সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে সাধারণ সম্পাদক পদে আঃ হামিদ স্বপন, সহ-সভাপতি রাজ্জাক ও শ্রমিক প্রধান পদে প্রতিদ্বন্ধি প্রার্থী নাকায় বিনা ভোটে নির্বাচিত হন। উল্লেখ্য যে, নব নির্বাচিত কার্যকরি কমিটি আগামী ০২ (দুই) বৎসর পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করবেন। উক্ত নির্বাচনে স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল বিপ্লব আহমেদ নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages