উন্নয়নের স্বার্থে আবারো বিপুল ভোটে রেলপথ মন্ত্রী কে বিজয়ী করবো-খলিলুর রহমান-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 27 October 2018

উন্নয়নের স্বার্থে আবারো বিপুল ভোটে রেলপথ মন্ত্রী কে বিজয়ী করবো-খলিলুর রহমান-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির জন্য নয়, নিজেদের উন্নয়নের স্বার্থে আবারো নৌকা প্রতীক এ ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ, তবে এতে আওয়ামী যুবলীগ ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠন এর সহযোগিতা থাকতে হবে, এতেই আমাদের মূল সফলতা,চৌদ্দগ্রাম উপজেলায় শুভপুর ইউনিয়নে ২৬অক্টোবর (শুক্রবার) কৃষ্ণপুর শেখ রাসেল স্মৃতি সংসদ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন ৫নং শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব খলিলুর রহমান মজুমদার।
এসময় তিনি সকল কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।শেখ রাসেল স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান রাসেল এর সভাপতিত্বে ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক  রেজাউল করিম রেজার উপস্থাপনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ৫নং শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডা: হারুন,  সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মফিজুর রহমান, সহ সভাপতি ফজলুল হক, সহ সভাপতি আমির হোসেন, সহ সভাপতি ফরিদ উদ্দীন,কৃষকলীগের  সভাপতি আবুল বশার,যুবলীগের  সভাপতি শাহজাহান সাজু, সহ সভাপতি মাষ্টার ফজলুল হক, ছাত্রলীগ সভাপতি শরীফুল ইসলাম সাগর, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নয়ন বাঙালী,সহ  আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন দায়িত্বে থাকা  নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages