গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 9 October 2018

গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, নাঈমা সুলতানা-ঢাকা:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন-২১ আগস্টের গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নাশকতার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। এ মামলায় আওয়ামী লীগ ন্যায় বিচারের আশা কর‌ছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আল রিয়াদ এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী পরিবহনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- আমরা ন্যায়বিচার চাই। আমি নিজেও তো এই হামলায় আহত হয়েছি। আমাদের নেত্রীর (শেখ হাসিনা) একটা কানের শ্রবণশক্তি চলে গেছে। আইভি রহমানসহ ২৪ জনের প্রাণপ্রদীপ চিরদিনের মতো নিভে গেছে। কাজেই এ ধরনের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হতেই হবে।
সেতুমন্ত্রী আরও বলেন, তখন ক্ষমতায় ছিল বিএনপি। সবাই জানে এর মাস্টারমাইন্ড হচ্ছে হাওয়া ভবন, তারেক জিয়া। এখন সত্যকে আড়াল করে লাভ নাই। তারপরও আমরা এই ব্যাপারে রায়ের আগে কোনও কমেন্ট করতে চাই না। আমরা আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি।
তিনি বলেন, আমরা জানি এই মামলার রায় নিয়ে তারা এখন থেকে বড় ধরনের নাশকতা ও সহিংসতার পরিকল্পনা নিচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে এটা ২০১৪ সাল নয়, এখন ২০১৮ সাল। সেই ধরনের কোনও অপচেষ্টা হলে দেশের জনগণই তা প্রতিরোধ করবে, আমাদের লাগবে না। তাছাড়া সহিংসতার উদ্ভূত পরিস্থিতিতে যা করার দরকার হয় আইন প্রয়োগকারী সংস্থা করবে। একুশে মিডয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages