ময়মনসিংহ ডিবি’র অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ গ্রেফতার ৫-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 9 October 2018

ময়মনসিংহ ডিবি’র অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ গ্রেফতার ৫-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা গোয়ন্দা পুলিশের (ডিবি) পৃতক অঃিভযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ ৫জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মন্তাজ মীর, বাবুল মিয়া শামছুল হক, ইদ্রিছ আলী ও সাহা আলী। এ সময় তাদের কাছ থেকে ৪ বোতল মদ, আধা কেজি গাজা ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদেরকে পৃথক মামলায় মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নির্দেশে ডিবি পুলিশ ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অভিযানে শহরের পুরাতন পুলিশ কাব রোড এলাকা থেকে ৪ বোতল মদসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মন্তাজ মীরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-২৪ তাং ০৯/১০/১৮ দায়ের করা হয়। ফুলপুর থানা এলাকায় অপর এক অভিযানে মাদক ব্যবসায়ী বাবুল মিয়া গ্রেফতার করে পুলিশ। এছাড়া ফুলবাড়ীয়ার কালিবাজাইল এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় ইদ্রিছ আলী, শামছুল হক ও শাহা আলী ফকির নামে তিন জুয়াড়িকে গ্রেফতার করে। এ জুয়ার সামগ্রী ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরসহ তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এসআই আনোয়ার হোসেন, মোবারক, আব্দুল লতিফ, মাসুদ জামালীসহ অন্যান্যরা এ অভিযান পরিচালনা করেন। ডিবির ওসি শাহ কামাল জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে এ অভিযান চলছে। যা অব্যাহত থাকবে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages