চট্টগ্রাম নগরীতে সাড়ে ৩কি.মি এলাকায় এলইডি বাতি স্থাপন করা হবে: চসিক মেয়র-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 6 October 2018

চট্টগ্রাম নগরীতে সাড়ে ৩কি.মি এলাকায় এলইডি বাতি স্থাপন করা হবে: চসিক মেয়র-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির সাড়ে ৩ কি.মি এলাকায় এলইডি বাতি স্থাপন করা হয়েছে। এ কাজে ব্যয় করা হয়েছে ৭২ লাখ টাকা। প্রকল্পের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় সোসাাইটির ১নং সড়ক থেকে ৬নং সড়ক এলাকায় ১৩৫টি পুল স্থাপনের মাধ্যমে এসব বাতি স্থাপন করা হয়েছে। আজ সন্ধ্যায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সুইচ টিপে এলাকায় স্থাপনকৃত এলইডি বাতি স্থাপন কাজের শুভ উদ্বোধন করেছেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সিটি মেয়র বলেন, আগামী দুই বছরের মধ্যে নগরীকে শতভাগ এলইডি আলোকায়নের আওতায় নিয়ে আসার লক্ষ্যে প্রকল্প গ্রহন করা হয়েছে। ভারতের অর্থায়নে গৃহিত এই প্রকল্পের কাজ ইতোমধ্যে প্রি-একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রায় ৬৪০ কোটি টাকা ব্যয়ে এই এলইডি লাইটিং প্রকল্প বাস্তবায়ন করা হবে। নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় সর্বপ্রথম এলইডি আলোকায়ন বাস্তবায়নের মাধ্যমে আবাসিক এলাকাকে এলইডি আলোকায়নের আওতায় আনা হচ্ছে। এলাকায় একটি ব্রীজ নির্মাণের ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

নাসিরাবাদ হাউজিং সোসাইটি পরিচালনা পর্ষদের সহসভাপতি মো. ইদ্রিসের সভাপতিত্বে সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন- নাসিরাবাদ হাউজিং সোসাইটি পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক মো. শাহজাহান, চসিক প্রধান নির্বাহি মো. সামসুদ্দোহা,নির্বাহি প্রকৌশলী ঝুলন কুমার দাশ,মো. সিরাজুল ইসলাম,ডা. মো. নিছার চৌধুরী,মো. রুকু প্রমুখ। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages