র‌্যাব-১১ অভিযানে চৌদ্দগ্রামে প্রাইভেট কার বোঝাই গাঁজা সহ আটক-২ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 5 April 2021

র‌্যাব-১১ অভিযানে চৌদ্দগ্রামে প্রাইভেট কার বোঝাই গাঁজা সহ আটক-২

এম এ হাসান, কুমিল্লা: 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লাটিমী এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকার বোঝাই ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর একটি টিম।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো; কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার শ্রীগাংতা গ্রামের মোঃ ফুল মিয়া এর ছেলে মোঃ জসিম উদ্দিন ও চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার ইমাম নগর গ্রামের মোঃ আব্দুল জলিল এর ছেলে মোঃ নুরুল কাদের।

সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী এলাকায় সোমবার ভোরে অভিযান চালায় র‌্যাব-১১ এর একটি টিম। অভিযানকালে প্রাইভেটকার বোঝাই ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন ও নুরুল কাদেরকে আটক করা হয়।

একই সাথে গাঁজা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে তারা গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।র‌্যাবের অধিনায়ক তালুকদার নাজমুস সাকিব আরও বলেন, ‘মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।অভিযানে আটক কৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন’।

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages