কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া চট্টগ্রামের ৫ নেতাকে আগামী ৩০ ডিসেম্বর গণসংবর্ধনা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 26 December 2022

কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া চট্টগ্রামের ৫ নেতাকে আগামী ৩০ ডিসেম্বর গণসংবর্ধনা

একুশে মিডিয়া, স্টাফ রিপোর্টার:


বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী পরিষদে স্থান পাওয়া চট্টগ্রামের ৫ নেতাকে চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ গণসংবর্ধনা দেওয়া হবে আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার)।

আগামী শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে এই গণসংবর্ধনা দেওয়া হবে।

সংবর্ধিত কেন্দ্রীয় নেতারা হলেন, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

গণসংবর্ধনায় আওতাধীন সকল থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মজিফুর রহমান ও উত্তরর সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages