বেলকুচিতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 6 July 2023

বেলকুচিতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

ই-একুশে মিডিয়া

সিরাজগঞ্জের বেলকুচিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে উপজেলার দলীয় কার্যালয়ে দলীয় আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়।

উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মিলনের সঞ্চালনায় ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সুমা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল,  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গাজী দেলখোশ আলী প্রমানিক, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages