ঝিনাইদহে দুস্থ ও শীতার্ত আসনার-ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 24 December 2024

ঝিনাইদহে দুস্থ ও শীতার্ত আসনার-ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রবিউল ইসলাম , ঝিনাইদহ:

পৌষের শুরুতে তীব্র শীত আর হিমেল হাওয়া কাঁপছে দেশ। তীব্র শীতে অসহায় দুস্থদের একই উষ্ণতা দিতে ঝিনাইদহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ আনসার অফিসে জেলার দুস্থ ও শীতার্ত আসনার- ভিডিপি সদস্যদের মাঝে এ শীতবস্ত্র বিতরণে করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা  বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক নুরুল হাসান ফরিদী। অনুষ্ঠানে জেলা কমাড্যান্ট মিজানুর রহমান, সার্কেল অ্যাডজুট্যানট ফারিহা তাবাসসুমসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেসময় আনসার ও  গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আওতায় জেলার ৬ উপজেলার দুই শতাধিক আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে সন্তুষ্টি  প্রকাশ করেন আনসার সদস্যরা। 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages