চট্টগ্রামে ৪৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 8 January 2025

চট্টগ্রামে ৪৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

একুশে মিডিয়া, ডেস্ক:

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-০৭। বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে বায়েজিদ আরেফিন নগর কাঁচা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকার মৃত জাকির হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৮) এবং টাঙ্গাইলের কালিহাতি এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মো. সুমন (৩২)।

র্যাব-০৭ এর পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অভিযানে আনুমানিক দুই লাখ টাকা মূল্যের ৪৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এছাড়া অভিযানে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় মদ ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

র্যাবের এ ধরনের কার্যক্রম মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages