বাঁশখালীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 18 March 2025

বাঁশখালীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

একুশে মিডিয়া, প্রতিবেদন:

দৈনিক যুগান্তর-এর পাঠক সংগঠন স্বজন সমাবেশ চট্টগ্রামের বাঁশখালী শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার একটি রেস্তোরাঁয় যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুলের সভাপতিত্বে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মরহুম নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম, যমুনা গ্রুপের পরিচালকসহ পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উপস্থিত অতিথিবৃন্দ:

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন

✅ দৈনিক আমার দেশ-এর মুহাম্মদ মহিবুল্লাহ ছানুবী

✅ দৈনিক আজাদী-এর কল্যাণ বড়ুয়া

✅ দৈনিক মানবকণ্ঠ-এর মিজান বিন তাহের

✅ দৈনিক যায়যায়দিন-এর রিয়াদুল ইসলাম রিয়াদ

✅ স্বজন সমাবেশের সভাপতি মাস্টার জিয়াউল হক

✅ দৈনিক দেশ বর্তমান-এর প্রকাশ বড়ুয়া

✅ দৈনিক তৃতীয় মাত্রা-এর মোহাম্মদ ছৈয়দুল আলম

✅ দৈনিক গণকণ্ঠ-এর তোফায়েল আহমদ

✅ দৈনিক নিরপেক্ষ-এর জয়নাল আবেদীন প্রমুখ।

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages