বাঁশখালীতে ইটভাটার শ্রমিকের বসতঘরে আগুন: পুড়ে প্রাণ গেল ভাই-বোনের - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 15 March 2026

বাঁশখালীতে ইটভাটার শ্রমিকের বসতঘরে আগুন: পুড়ে প্রাণ গেল ভাই-বোনের

একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকায় ইটভাটার শ্রমিকদের অস্থায়ী বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লটমনি এলাকায় অবস্থিত জেএমবি ব্রিকসের শ্রমিকদের বসবাসের জন্য নির্মিত অস্থায়ী ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মুহূর্তেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

সময় ঘরের ভেতরে আটকা পড়ে জাহেদা আক্তার (১৪) তার ছোট ভাই আব্দুল মালেক () আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহতরা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মোহাম্মদ হাসান হালিমা আক্তারের সন্তান। তারা দুজনেই ওই ব্রিকস ফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কুতুবী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, বাঁশখালী-সাতকানিয়া সীমান্তবর্তী সাধনপুর ইউনিয়নের লটমনি এলাকায় অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages