বন্য হাতির আক্রমণে বাঁশখালীতে কৃষকের মৃত্যু, তিন দিন পর মরদেহ উদ্ধার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 22 April 2026

বন্য হাতির আক্রমণে বাঁশখালীতে কৃষকের মৃত্যু, তিন দিন পর মরদেহ উদ্ধার

একুশে মিডিয়া, নিজস্ব সংবাদদাতা:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে মো. শাহ আলম (৭০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ থাকার তিন দিন পর বুধবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি এলাকার একটি পাহাড়ি স্থানে, যা লোকালয় থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে অবস্থিত। বিষয়টি নিশ্চিত করেছেন পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা মো. কামরুল হাসান।

নিহত শাহ আলম পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি সায়ের পাড়া এলাকার নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত এজহার মিয়ার ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব পুঁইছড়ির পাহাড়ি এলাকায় শাহ আলমের ধানক্ষেত রয়েছে। গত রোববার সকালে তিনি ক্ষেত পাহারা দিতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। টানা দুই দিন খোঁজাখুঁজির পর বুধবার স্থানীয়দের সহযোগিতায় পাহাড়ি এলাকায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি বন বিভাগ পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ঘটনাস্থলের আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন দিন আগে বন্য হাতির আক্রমণেই তাঁর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরওয়ার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি বন্য হাতির আক্রমণজনিত মৃত্যু বলে প্রতীয়মান হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages