একাদশ সংসদ নির্বাচনে আ’লীগের ‘নৌকা’ পাচ্ছে অরাজনৈতিক ব্যক্তিরাও-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 30 August 2018

একাদশ সংসদ নির্বাচনে আ’লীগের ‘নৌকা’ পাচ্ছে অরাজনৈতিক ব্যক্তিরাও-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিষেশ রিপোর্ট:
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে পারে বেশ কিছু অরাজনৈতিক ব্যক্তিও। এদের মধ্যে দেশের বিভিন্ন সেলিব্রেটিরাও (তারকা) রয়েছেন।।”।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের বিভিন্ন তথ্য নিয়ে কয়েকটি সংস্থার রিপোর্ট জমা পড়েছে।।”।
রিপোর্টে দলের মনোনয়ন প্রত্যাশীদের বিতর্কিত এমপিদের আমলনামা এবং মনোনয়নপ্রত্যাশী নেতাদের ভালো-মন্দ দু’টায় ঠাঁই পেয়েছে। দলের কর্মকাণ্ড কিংবা জনপ্রিয়তার দিক থেকে কোন এমপির কি আমলনামা সবই লেখা রয়েছে সেই রিপোর্টগুলোতে।।”।
তবে এবার রাজনৈতিক নেতা ছাড়া বেশ কয়েকজন জনপ্রিয় মানুষের তালিকা জমা পড়েছে দলের সভাপতির কাছে। তাদের মধ্যে অভিনয়শিল্পী, আইনজীবী, ক্রিকেটার, কিংবা সমাজসেবীর নামও রয়েছে। তাদের বর্তমান ও অতিতের আমলনামাও জমা পড়েছে।।”।
আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। এ মুহূর্তে প্রকাশ্যে কারো নাম ঘোষণা করা যাবে না। নাম ঘোষণা করলে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সংঘাতও হতে পারে। নাম ঘোষণার সময় এখনো হয়নি। সময় বলে দেবে কে মনোনয়ন পাবে। যেই মনোনয়ন পাবে তার পক্ষ নিয়ে সবাইকে কাজ করতে হবে। যাদের ব্যক্তি ইমেজ ভালো। দলের সুনাম কুড়াবে। তাকেই মনোনয়ন দেওয়া হবে।।”।
গত (২৯ মে ) মঙ্গলবার একনেকের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানিয়েছিলেন, ‘নড়াইল থেকে নির্বাচন করবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানও নির্বাচন করবে।।”।
একাদশ জাতীয় নির্বাচন হওয়ার কথা আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে। এখনো খেলা চালিয়ে যাওয়া এই ক্রিকেটাররা নির্বাচন করলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অবস্থায় নির্বাচন করার প্রথম উদাহরণ তৈরি হবে। সরাসরি রাজনীতির মাঠে না থাকলেও মাশরাফি নড়াইল এক্সপ্রেস নামের একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন দিয়ে নিজ এলাকায় উন্নয়নমূলক কাজ করছেন।।”।
এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বিডি২৪লাইভকে বলেন, ‘বিভিন্ন সংস্থা এবং দলের প্রতিবেদনের ভিত্তিতে আওয়ামী লীগ সভাপতি প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করছেন। এ সংখ্যা এখন পর্যন্ত একশ। বাকি আসন নিয়ে কাজ শেষ পর্যায়ে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages