শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে নিজ দেশের পতাকা ঠিকভাবে আঁকতে পারেন না ট্রাম্প!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 27 August 2018

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে নিজ দেশের পতাকা ঠিকভাবে আঁকতে পারেন না ট্রাম্প!-একুশে মিডিয়া

শিশুদের সঙ্গে নিজ দেশের পতাকা আঁকতে যান যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে নিজ দেশের পতাকা ঠিকভাবে আঁকতে পারেন না যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।।”। এছাড়া পতাকার রংগুলোও ঠিকভাবে চেনেননা তিনি।।”।
রোববার (২৬ আগস্ট) এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে ট্রাম্প লাল রঙের ডোরার বদলে লাল-নীল ডোরা দিচ্ছেন নিজ দেশের জাতীয় পতাকা আঁকতে গিয়ে।।”।
শিশুদের সঙ্গে নিজ দেশের পতাকা আঁকতে না পারায় হাসছে সবাই!
আর এরপরই শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের কেউ বলছেন, ট্রাম্প রাশিয়ার পতাকা আঁকার চেষ্টা করছিলেন, কারণ রাশিয়ার পতাকাতেই সাদা, লাল, নীল ডোরাকাটা দাগ আছে।।”।
কেউ বলছেন, জন ম্যাককেইনের মৃত্যুর আগেই তাকে সম্মান জানাতে সেই রঙের ডোরা কেটেছিলেন ট্রাম্প। কেউ বলছেন, পাশে বসা শিশুকে অনুকরণের চেষ্টা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট।।”।
কিন্তু এতোসবের পরেও ট্রাম্প সমর্থকরা তার সাফাই গেয়ে বলেছেন, দেশের শহিদ পুলিশকর্মীদের শ্রদ্ধা জানাতেই অতিরিক্ত নীল ডোরা কেটেছিলেন ট্রাম্প।।”।
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেটের কলোম্বাস শহরে একটি শিশুদের হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন সস্ত্রীক ট্রাম্প।।”।
সেখানে অসুস্থ শিশুদের সঙ্গে বসে জাতীয় পতাকা আঁকেন মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেই ছবি টুইটও করেন মার্কিন স্বাস্থ্য ও জন পরিষেবা বিভাগের সচিব অ্যালেক্স আজার। আর ওই ছবিতেই ধরা পড়ে এ চিত্র।।”।
যেখানে দেখা যায়, ট্রাম্প লালে পর নীল রঙের ডোরা কাটছেন সেই ছবিতে। কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায় সাদা জমির উপর রয়েছে ১৩টি লাল ডোরাকাটা দাগ এবং উপরের বাঁ দিকের নীল চৌখুপিতে ৫০টি সাদা তারা। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages