ভুয়া এনএসআই কর্মকর্তা রায়হান আটক!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 27 August 2018

ভুয়া এনএসআই কর্মকর্তা রায়হান আটক!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, নোয়াখালী রিপোর্ট:
নোয়াখালীর সেনবাগর কাবিলপুর ইউনিয়ন থেকে মোঃ হাসিবুর রহমান রায়হান (২৮) নামের এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। ।”।
এসময় তার কাছ থেকে এনএসআই’এর একটি নকল (ভুয়া) আইডিকার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।।”।
সোমবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে কাবিলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।।”।
আটককৃত মোঃ হাসিবুর রহমান রায়হান নোয়াখালীর সেনবাগর উপজেলার  কাবিলপুর গ্রাম সফিকুর রহমানের ছেলে বলে জানা গেলে।।”।
এনএসআই নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, হাসিবুর রহমান বেশ কিছুদিন ধরে নিজেকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)’এর জুনিয়র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) এলাকায় জরিপের কাজ করে আসছিল।।”।

এসময় সে সম্ভাব্য প্রার্থীদের মাঠ পর্যায়ে কি গ্রহণযোগ্যতা আছে তা নিয়ে সদর দপ্তরে ভালো রিপোর্ট করবে বলে প্রার্থী ও নেতাদের থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।।”।

এছাড়াও সে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডগুলো থেকেও চাঁদা আদায় করে আসছিল। পরে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে নোয়াখালী গোয়েন্দা পুলিশের একটি দল কাবিলপুর এলাকায় অভিযান চালিয়ে একটি নকল আইডিকার্ড ও একটি মোটরসাইকেল’সহ তাকে আটক করে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages