![]() |
একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা থেকে:
কুমিল্লা জেলার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও খাড়াতাইয়া ফাজিল মাদরাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ আব্দুল হাফিজ (৭৮) ২৭ আগষ্ট সোমবার সকাল ৭ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।।”।
মরহুমের জানাযার নামাজ সোমবার বিকাল সাড়ে ৫টায় নিজ এলাকায় খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে স্কুলের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।।”।
কুমিল্লা বুড়িচং উপজেলার সাংবাদিক আক্কাস আল মাহামুদের পাঠানো তথ্যে জানা যায় যে মরহুমের জানাযায় অংশগ্রহন করেন সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো: ইউনুছ এমপি, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা বারের সভাপতি এডভোকেট হাসেম খান, বুড়িচং উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ সাজ্জাদ হোসেন স্বপন, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম খোকন, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, বুড়িচং থানার ওসি তদন্ত মো: সাফায়েত, সদর চেয়ারম্যান আলহাজ, মো: শাহ আলম, ষোলনল ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: কামাল হোসেন, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: বাছির খান সহ উপজেলার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র, বিভিন্ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ ও বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলাম।।”।
মরহুম আলহাজ¦ মোহাম্মদ আবদুল হাফিজ ১৯৩৯ সালে খাড়াতাইয়া গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম আবদুল গণি মাষ্টার, তিনি ২০০৫ সালে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের চাকুরী থেকে অবসর নেন এছাড়াও সামাজিক মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ উন্নয়ন কাজে ব্যাপক ভূমিকা রেখেছেন।।”।
তার মৃত্যুতে বুড়িচং ব্রাহ্মণপাড়ার (কুমিল্লা- ৫) বিএনপির সমন্বয়ক এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ সহ বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment