চোর সন্দেহে স্কুলছাত্র হত্যা! গফরগাঁওয়ে-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 30 August 2018

চোর সন্দেহে স্কুলছাত্র হত্যা! গফরগাঁওয়ে-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে চোর সন্দেহে স্কুলছাত্রকে গাছের সাথে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটানোর পর রিয়াজ (১৪) নেতিয়ে পড়ে। তাতেও থামেনি নির্যাতনকারীরা। চালিয়ে যান লাঠিপেটা। বেদম পিটুনীতে নিথর হয়ে পড়ে রিয়াজ।।”।

উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে স্কুল ছাত্র রিয়াজকে নিষ্ঠুর নির্যাতনে হত্যার এমন বর্ননা দেন কয়েকজন প্রত্যক্ষদর্শীরা।।”।

নিহত রিয়াজ ঘাগড়া-উথুরী-ছিপান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে উথুরী গ্রামের সৌদি প্রবাসী সাইদুর রহমান শাহীনের ছেলে।।”।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গেলে নাম প্রকাশে একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, ভোর ৫টার দিকে উথুরী-ঘাগড়া টাওয়ারের মোড় বাজারের ব্যবসায়ী আশরাফুলের মনিহারী দোকানের ‘তালা ভাঙার চেষ্টার অপরাধে’ স্কুলছাত্র রিয়াজকে আটক করে বাজারের ব্যবসায়ী আশরাফুল ও তার ভাই কামরুল এবং প্রতিবেশি রশিদ। পরে খুঁটির সাথে বেঁধে ফেলা হয় রিয়াজকে।।”।

পরে লাঠি দিয়ে পায়ে ও কাঁধে বেধড়ক পেটান তারা। মারধর দেখে উপস্থিত লোকজন সবাই সাবধান করে বলেন, চোর কি-না আগে সেটা প্রমাণ করুন। আর এভাবে মেরো না ছেলেটা মরে যেতে পারে। তাতেও তারা মারধর থামাননি। টানা চলে লাঠি দিয়ে নির্যাতন। পেটানো অবস্থাতেই মারা যায় রিয়াজ।।”।
প্রত্যক্ষদর্শী উথুরী গ্রামের ইমন (১৮), মোতালেব (৪৮) জানান, বাজারের ব্যবসায়ী আশরাফুল ও তার কয়েকজন সহযোগী রিয়াজকে বাজারের পাশের একটি গাছের সাথে বেঁধে বেধড়ক পেটায়। কিশোর রিয়াজ আকুতি করে বলছিলো- আমি চুরি করতে আসি নাই। আমি ৮ম শ্রেণিতে পড়ি। আমার জান ভিক্ষা দেন।।”।
তাতেও পাষন্ডের দল না থেমে পিটিয়ে রিয়াজের মৃত্যু নিশ্চিত করে সকাল সাড়ে ৭টার দিকে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এক ঘণ্টার বেশি সময় ধরে রিয়াজের উপর নির্মম নির্যাতন চালানো হয়। ঘটনার পর থেকে আশরাফুলসহ বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী দোকান ঘর বন্ধ করে পলাতক রয়েছে।।”।
রিয়াজের দাদী খোদেজা খাতুন (৭২) বিলাপ  করতে করতে বলে শত্রুতাবশত এরা আমার নাতীকে পিটিয়ে হত্যা করেছে।।”।

গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন বলেন, রিয়াজের বিরুদ্ধে চুরি করার অভিযোগ আছে। চুরির মামলায় সম্প্রতি সে হাজতবাস করেছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages