![]() |
একুশে মিডিয়া, পঞ্চগড় রিপোর্ট:
স্থানীয় খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অত্র ইউনিয়নে ৮৭.২৮০ টন চাল গরিব, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের জন্য বরাদ্দ পায়।।”।
পঞ্চগড় সদর উপজেলার ৮ নম্বর ধাক্কামারা ইউনিয়নের ভিজিএফ এর চাল বরাদ্দ পাচ্ছেন না হতদরিদ্ররা এমনাটাই অভিযোগ করেছেন এলাকার সুবিধাবঞ্চিত ও হত দরিদ্র অসহায় শ্রমিকেরা।।”।
ধাক্কামারা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে মো. জুয়েল হক নামের এক ব্যক্তি অভিযোগও করেছেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে।।”।
সুবিধা বঞ্চিতরা বলছেন, দফায় দফায় ভোটার আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করেছেন একই ইউনিয়নের চৌকিদার ও ইউপি সদস্যরা চাল বিতরণের জন্য তারপরেও ভিজিএফ এর চাল হতে বঞ্চিত হয়েছেন প্রকৃত হতদরিদ্ররা।।”।
অভিযোগ সূত্রে জানা যায় ৮ নম্বর ধাক্কামারা ইউনিয়নের স্বচ্ছল ব্যক্তিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেছে চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য।।”। ওই ইউনিয়নের সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র মো. নুর ইসলাম, মো. মিলন, মো. উসমান, সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমরা দিনমুজুর হতদরিদ্র অসহায় দুস্থ তবুও চেয়ারম্যান ও ইউপি সদস্য আমাদের মাঝে চাল বরাদ্দ না দিয়ে সচ্ছল ও বিত্তশালিদের মাঝে চাল বরাদ্দ দিয়েছেন।।”।
অভিযোগ পাওয়ার পর সাংবাদিকরা ধাক্কামারা ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে দেখা করলে, চেয়ারম্যান অভিযোগ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন উপজেলা যুব উন্নয়ন অফিসারকে।।”।
বর্তমানে অত্র ইউনিয়নের এলাকাবাসীদের মধ্যে সুবিধা বঞ্চিত হতদরিদ্র অসহায় দুস্থদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment