আগামী সংসদ থেকে সব নির্বাচনে ব্যবহার হবে ইভিএম: ৩০ আগস্ট ইসির বৈঠক-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 27 August 2018

আগামী সংসদ থেকে সব নির্বাচনে ব্যবহার হবে ইভিএম: ৩০ আগস্ট ইসির বৈঠক-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ পরবর্তী সব স্থানীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।।”।

এ লক্ষ্যে একটি প্রকল্প তৈরি করেছে ইসি। এটি দ্রুত পাস করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ঠ সূত্র।।”।

জানা যায়, ইসি যে চাহিদা পত্র দিয়েছে তাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে ইভিএম প্রয়োজন ২ লাখ ৬৪ হাজার। ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে একসঙ্গে ভোটগ্রহণ করতে গেলে ইভিএম প্রয়োজন ২৩ হাজার। একইভাবে দেশের ১১ সিটিতে একসঙ্গে ভোটগ্রহণ করতে গেলে ইভিএম লাগবে ৩৫ হাজার। ৩২৩ পৌরসভায় এ পদ্ধতিতে ভোটগ্রহণ করতে হলে ইভিএম লাগবে ৩৫ হাজার।।”।
ইসির তথ্য অনুসারে, দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৫৫টি। এসব ইউপিতে একসঙ্গে ভোটগ্রহণ করতে ইভিএম লাগবে ৩ লাখ ১৮ হাজার ৫০০টি। তবে এ ক্ষেত্রে ইসি ভিন্ন পরিকল্পনা করেছে।।”। পর্যালোচনা পত্রে উল্লেখ করা হয়, ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হয়। ইতোপূর্বে প্রতিটি ধাপে সর্বোচ্চ ৭৫০টির মতো ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে ক্ষেত্রে একেক ধাপে ইভিএম প্রয়োজন ৫২ হাজার ৫০০।।”।
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে তা আরপিওতে সংযুক্ত করতে হবে। তারপরও কমিশন সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করবে কিনা।।”। ব্যবহার করলেও তা কতটুকু পরিসরে ব্যবহার করা হবে, সে ব্যাপারেও ৩০ আগস্ট সিদ্ধান্ত নিবে।।”।
সদ্য অনুষ্ঠিত পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আংশিক ইভিএমে ভোটগ্রহণ করেছে ইসি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় পরিসরে ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা করছে ইসি। এ পর্যন্ত আড়াই হাজার ইভিএম কেনা হয়েছে। আরও কয়েক লাখ ইভিএম ক্রয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে।।”।
উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages