‘ভারত’ নামের একটি নতুন ছবিতে এই জুটি অভিনয় করছেন সালমান-ক্যাটরিনা-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 27 August 2018

‘ভারত’ নামের একটি নতুন ছবিতে এই জুটি অভিনয় করছেন সালমান-ক্যাটরিনা-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:

কিছুদিন আগেই ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি নিয়ে বক্স অফিস মাতিয়েছেন সালমান-ক্যাটরিনা। এবার নতুন সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন।।”।

‘ভারত’ নামের একটি নতুন ছবিতে এই জুটি অভিনয় করছেন, এই খবর প্রায় সবাই জানেন।।”।

ছবিটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। সম্প্রতি মাল্টায় ছবিটির শুটিংয়ে অংশ নেন সালমান-ক্যাট।।”।
গত শনিবার মাল্টায় ছবিটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। নির্মাতা আলি আব্বাস জাফর একটি ছবি শেয়ার করে এই খবর জানিয়েছেন।।”।
সালমান-ক্যাটের ওই ছবিটিই মূলত ‘ভারত’ সিনেমায় এই জুটির প্রথম ঝলক।।”। প্রথমে ‘ভারত দ্য ফিল্ম’ এর ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয় এই ছবিটি।।”।
রোববার তা শেয়ার করা হয় সালমানের নিজস্ব ফেসবুক পেজ থেকে। ইতোমধ্যে ‘ভারত’এর ফার্স্ট লুকের ভিউয়ার সংখ্যা ১৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।।”।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, বেশ কিছুদিন ধরেই মাল্টায় ছবিটির শুটিং করেছেন সালমান। দুই সপ্তাহ আগে সেখানে যোগ দেন ক্যাটরিনা।।”।
শুটিং সেটে সালমানের মা সালমা খান ও বোন আলভিরাও উপস্থিত ছিলেন। পারিবারিক আমেজেই শুটিংয়ে অংশ নেন সালমান।।”।
সব মিলিয়ে শুটিং সেটে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন সালমান। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবিও পোস্ট করেছেন এই তারকা। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages