![]() |
একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ের ‘ম্যাজিক বোট’ রাইডে চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত কলেজ ছাত্র রায়হান( ২২) এর বাসায় গিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন মেয়র মনিরুল হক সাক্কু, জানা যায় যে ৩০ শে আগষ্ট বৃহস্পতিবার দুপুর প্রায় ২ টার সময় নিহত রায়হানের নগরীর ছোটরা এলাকায় যান মেয়র মনিরুল হক সাক্কু, এসময় তিনি নিহত রায়হানের বাড়িতে গিয়ে নিহতের পরিবারকে সান্তনা দিয়ে তাদের পাশে থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন, এসময় মেয়র সাক্কু নিহতের পরিবারকে জানান, মামলা হয়েছে এটা আইনি পক্রিয়া চলবে, আপনারা চাইলে তাদের ক্ষমা করতে পারেন, নতুবা আইনি পক্রিয়াই তাদের বিচার হবে। আর আমি ব্যক্তিগত ভাবে রায়হানের মৃত্যুতে শোকাহত।কিন্তু আমরা আর রায়হান কে পিরে পাবোনা, তবে আপনাদের পরিবারের জন্য কি করলে ভাল হবে, কেমন সহযোগিতা চান আপনারা পারিবারিকভাবে আলোচনা করে আমাকে জানান। আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো,আমাদের প্রতিনিধি এই বিষয়ে মেয়র সাক্কুর সাথে মোবাইলে আলাপকালে তিনি বলেন, কুমিল্লাবাসির বিনোদনের জন্য আমরা রাইড স্থাপন করেছিলাম। অনাকাংখিত দুঘর্টনায় একজনের প্রাণ গেছে। আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি, পাশাপাশি নিহতের পরিবারকে সকল সহযোগিতা করার আশ্বাস দিয়েছি।।”।
এছাড়া আরেক বিষয় আপনাদের জানাছি, কুমিল্লাবাসির বিনোদনের জন্য আমরা রাইড স্থাপন করেছিলাম। অনাকাংখিত দুঘর্টনায় একজনের প্রাণ গেছে, ভবিষ্যতে সকলের সর্বসম্মতি সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমরা এ রাইড আর চালু করবো না।।”।
এ সময় কুসিক কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, কাউন্সিলর মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, ২৫ আগষ্ট রাত ৮ টায় নগর উদ্যানে ‘ম্যাজিক বোট’ রাইডে চড়তে গিয়ে লাইমাই ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রায়হান( ২২) নিহত হন। নিহত রায়হান নগরীর ছোটরা এলাকার বাবুল মিয়ার ছেলে। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment