![]() |
একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা থেকে:
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে।ঘটনাস্থলে সিএনজিতে থাকা একই পরিবারের ৪ জন যাত্রী মারাত্মক আহত হয়,হাসপাতালে নেওয়ার পর দুইজন কে নিহত বলে ঘোষনা দেন কর্তব্যরত চিকিৎসক।।”।
আমাদের একুশে মিডিয়া কুমিল্লা প্রতিনিধির সাথে মোবাইল ফোনে আলাপকালে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে তথ্য টি নিশ্চিত করেন।।”।
এইদিকে কোতোয়ালি মডেল থানার এসআই তপন বাগচী জানান জেলার ব্রাম্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামে শুশুর বাড়ী থেকে কুমিল্লায় ফিরছিলেন ঢাকার আশকোনা এলাকার কাপড় ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তার স্ত্রী মেয়ে ও ছেলে নিয়ে। ।”।
উপজেলার মহেষপুর এলাকায় তাদের বহনকারী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে, এতে সিনএজিতে থাকা একই পরিবারের আমিনুল ইসলাম (৪৫), তার স্ত্রী ইয়াসমিন (৩২), মেয়ে আফসানা (১২)ও ছেলে ওয়াফি ইসলাম নাবিল (৪) আহত হয়।।”।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আমিনুল ইসলাম (৪৫)ও তার ছেলে ওয়াফির নাবিল (৪)মৃত্যু হয়।লাশ দুইটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment