চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিনকে প্রাণনাশের হুমকি! ২ থানায় জিডি-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 28 August 2018

চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিনকে প্রাণনাশের হুমকি! ২ থানায় জিডি-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।।”।

এতে জীবনের নিরাপত্তা চেয়ে নগরীর খুলশী থানায় ও জেলার হাটহাজারী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরী করা হয়েছে।।”।

মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী হুমকি পাওয়া ও সাধারণ ডায়েরী করার বিষয়টি নিশ্চিত করেছেন।।”।

চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চোধুরী বলেন, ‘১৬ আগস্ট সকালে বিদেশী একটি নাম্বার থেকে ফোন করে আমাকে গালাগাল করা হয়।।”।

আওয়ামীলীগের দালাল, শেখ হাসিনার দালাল বলা হয়। আমাকে জবাই করে দিবে, শেখ হাসিনাকে জবাই করে দিবে এসব বলা হয়৷।”।

এরপরেই আমাকে ইমোতে মেসেজ দিয়েছে৷ সেখানে হুমকি দিয়ে বলা হয় ‘তোর মা হাসিনাকে জবাই দেব’।।”।
আন্তর্জাতিক কোডযুক্ত (+৯১৯৮৭৪৯৭৮৯৪৬) একটি নম্বর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি গত ১৬ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চবি উপাচার্যকে এ হুমকি দেয়।।”।

এই ঘটনায় উপাচার্যের বড় ধরনের ক্ষতি করার সম্ভাবনা করা হয়েছে।।”।

বিশ্ববিদ্যলয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ.কে.এম নূর আহমেদ উপাচার্যের পক্ষে ১৭ আগস্ট হাটহাজারী ও ২৪ আগস্ট নগরীর খুলশী থানায় ও হাটহাজারী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন তবে কী কারণে এই প্রাণনাশের হুমকি দিয়েছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেন নি চবি উপাচার্য।।”।

জানাগেছে, চবি উপাচার্য পৃথক দুটি অনুষ্ঠানে গত ১৪ ও ১৫ আগস্ট সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে থাপ্পড় মারার প্রতিজ্ঞা করেন এবং কুখ্যাত কুলাঙ্গার জানোয়ার হিসেবে আখ্যা দেন।।”।

এদিকে সাধারণ ডায়েরী করার বিষয়টি খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির উদ্দিন ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা এর সাথে জড়িত। পাশাপাশি স্যারের নিরাপত্তার বিষয়েও আমরা সতর্ক আছি। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages