![]() |
| ফাইল ফটো। |
একুশে মিডিয়া, শিমুল দেব, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন মেহেদীবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ২১ নারী-পুরুষকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।।”।
এদের মধ্যে ১১জন নারী আর ১০জন পুরুষ রয়েছে। রবিবার (২৬আগষ্ট) বিকেলে গোল পাহাড় আমিরবাগ আবাসিক এলাকার প্রবেশমুখের মোর্শেদ ভবন নামে একটি বিল্ডিং এর পাঁচতলা বাসায় এই অভিযান চালানো হয়।।”।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এসআই লিয়াকত বিষয়টি একুশে মিডিয়াকে নিশ্চিত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।।”।
অভিযানে ওই ভবনের বাসা থেকে মাদক সেবনের বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। একুশে মিডিয়া ।”।




No comments:
Post a Comment