ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ জন-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 26 August 2018

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ জন-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম,ময়মনসিংহ প্রতিনিধি:
রোববার ফুলপুরে অটোরিকশার ধাক্কায় একজন, তারাকান্দায় ও ত্রিশালে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয় বলে সংশ্লিষ্ট থানার ওসি জানিয়েছেন।।”।
এরা হলেন কুমিল্লার লাঙলপুরের ইয়াসিন (৫০), তারাকান্দার ঢাকুয়ার দিলীপ (২২), ময়মনসিংহ সদর উপজেলার দীঘারকান্দার নুরুল হকের ছেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের কর্মচারী জুয়েল (৩০) ও ফুলপুর উপজেলার আমতৈল গ্রামের রেজাউল করিম (৩৫)।
আহত সানিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।।”।
তারাকান্দা থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তারাকান্দা উপজেলার কাকনি এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইয়াসিন ঘটনাস্থলেই নিহত হয়। এতে আহত দিলীপ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।।”।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান বলেন, ত্রিশাল উপজেলার কাজির সিমলা এলাকায় ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জুয়েল নিহত হয়। এ সময় আহত হয় সানি।।”।
আর সকাল ৭টার দিকে ফুলপুর উপজেলার বালিয়ায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী রেজাউল করিম নিহত হন বলে জানিয়েছেন ফুলপুর থানার ওসি একে এম মাহবুবুল আলম। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages