৭ বছরের সন্তান নিয়ে গৃহবধূর লতা খাতুনের অনশনে, গাজীপুরে-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 26 August 2018

৭ বছরের সন্তান নিয়ে গৃহবধূর লতা খাতুনের অনশনে, গাজীপুরে-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, গাজীপুর রিপোর্ট:

সাত বছরের সন্তান নিয়ে স্বামীর বাড়িতে অনশন কর্মসূচি পালন করছে এক গৃহবধূ।।”। রবিবার (২৬ আগস্ট) দুপুর থেকে বগুড়ার ধুনট গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামে গার্মেন্টস শ্রমিক দুলু মিয়ার বাড়িতে এই কর্মসূচি পালন করছে গৃহবধূ লতা খাতুন।।”।

বগুড়ার ধুনটে স্ত্রীর মর্যাদার দাবিতে সন্তান নিয়ে স্বামীর বাড়িতে অনশন কর্মসূচি পালন করছে এক নির্যাতিত গৃহবধু।।”।
আজ ২৬ আগস্ট (রবিবার) দুপুর থেকে গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামে গার্মেন্টস শ্রমিক দুলু মিয়ার বাড়িতে এই কর্মসূচি পালন করছে গৃহবধু লতা খাতুন।।”।
জানা গেছে, চিথুলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে দুলু মিয়ার সাথে ভান্ডারবাড়ী ইউনিয়নের ভুতবাড়ী গ্রামের মৃত কোরবান আলীর মেয়ে লতা খাতুনের প্রায় ১২ বছর আগে বিয়ে হয়।।”। তাদের দাম্পত্য জীবনে আরাফাত রহমান নামে সাত বছরের এক ছেলে সন্তান রয়েছে। কিন্তু গত দুই বছর আগে পারিবারিক কলহের জের ধরে দুলু মিয়া তার স্ত্রী লতা খাতুনকে নির্যাতনের পর ডিভোর্স দেয়।।”।
এ ঘটনায় লতা খাতুন বাদী হয়ে বগুড়ার পারিবারিক ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে।।”। ওই মামলায় দুলু মিয়া কারাবরণ শেষে ২৮ জুন গাজীপুরের নোটারী পাবলিক কার্যালয়ে এভিডেভিটের মাধ্যমে আবারও লতা খাতুনকে বিয়ে করেন। এরপর তারা জীবিকার তাগিদে ঢাকায় গার্মেন্টস শ্রমিকের কাজ করে ঘর সংসার করে আসছিল।।”।
কিন্তু সম্প্রতি দুলু মিয়া গোপনে আরেকটি বিয়ে করে ঈদের ছুটিতে ধুনটের চিথুলিয়া গ্রামের বাড়িতে আসে এবং লতাকে দ্বিতীয়বার বিয়ের বিষয়টি অস্বীকার করে।।”।
এই সংবাদ পেয়ে আজ ২৬ আগস্ট (রবিবার) দুপুরে লতা খাতুন স্ত্রীর মর্যাদার দাবিতে সন্তান নিয়ে ধুনটের চিথুলিয়া গ্রামে স্বামী দুলু মিয়ার বাড়িতে অবস্থান নিয়ে অনশন পালন করছে।।”।
লতা খাতুন জানায়, তাকে স্ত্রীর মর্যাদা দেওয়া না হলে স্বামীর বাড়িতে তার অনশন অব্যাহত থাকবে।।”।
তবে দুলু মিয়া দ্বিতীয় বার লতাকে বিয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে ফাঁসাতে ষড়যন্ত্র করা হচ্ছে।।”।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages