![]() |
একুশে মিডিয়া, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের মানিকচাপর গ্রামে ডাকাতি করতে গিয়ে আন্তঃজেলা ডাকাত সদস্যের ১ জন জনতার হাতে আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। ।”।
সংশিষ্ট ইউপি সদস্য আশরাফুল ইসলাম ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন। বাড়ির মালিক শাহাদৎ হোসেন জানান, মধ্য রাতের দিকে ১৫-২০ জনের এক সঙ্গবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার বাড়িতে হানা দেয়।।”।
এ সময় বাড়ির সকল সদস্য কে বেধে রেখে বাড়িতে লুটপাট চালায়। পরে গ্রাম বাসী বিষয়টি টের পেয়ে বাড়ি ঘেড়াও করে ডাকাত দলকে আটকানোর চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাত দলের অনন্য সদস্যরা পালিয়ে গেলেও ডাকাত সদস্যের ১জন জনতার হাতে আটক হয়। আটককৃত ডাকাত দলের সদস্য উপজেলার বিনসাড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আক্কাস আলী (৪৫)। জনতার হাতে মার খেয়ে সে বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।।”।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত ১ জন কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment