লাগলো মনে কিসের আগুন, দুচোখে আর আসে না ঘুম, জনপ্রিয় কণ্ঠশিল্পী শাপলা-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 14 September 2018

লাগলো মনে কিসের আগুন, দুচোখে আর আসে না ঘুম, জনপ্রিয় কণ্ঠশিল্পী শাপলা-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
‘লাগলো মনে কিসের আগুন, দুচোখে আর আসে না ঘুম, বাজলো বাঁশি পোড়ামনে, তোর প্রেমেরি উঠলোরে ধুন, ঘরে থাকা হলো যে দায়, জানলো সবাই হাওয়াই হাওয়াই, মন যে তোকে চায়, বিনয় করি গো প্রিয়া আয় আয়রে, বিনয় করি গো প্রিয়া আয় আয়রে...’ এটি এ প্রজন্মের সংগীতাঙ্গনে পরিচিত মুখ শাপলা পালের নতুন একটি মিউজিক ভিডিও।।”।

গেল ঈদে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে অন্তর্জালে প্রকাশিত শাপলার স্বপ্নতরী অ্যালবামের বহুল পরিচিত গান ‘বিনয় করি গো প্রিয়া’র মিউজিক ভিডিওটি। জনপ্রিয় কম্পোজার আহমেদ রাজীবের পরিচালনায় ও শাহারিয়ার পলকের তত্ত্বাবধানে প্রেক্ষাগৃহ ভিজুয়াল ফ্যাক্টরি  থেকে গানটির ভিডিওটি নির্মিত হয়।।”।
আর গানটিতে মডেল হিসেবে দেখা যায় জনপ্রিয় নীলাঞ্জনা নীলা ও ইতমামকে। মিউজিক ভিডিওটি নিয়ে দারুণ আশাবাদী জনপ্রিয় শাপলা পাল। গানটি নিয়ে কেমন সাড়া পেলেন, এমন প্রশ্নের ঝটপট উত্তরে বললেন, দারুণ। এর মধ্যেই গানটি প্রসংশিত হয়েছে সর্বমহলে। ইউটিউবে ‘বিনয় করি গো প্রিয়ার’ ভিউয়ার এখন ২০ হাজারের ঘরে। তবে ভবিষতে আরও ভালো গান উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণ এ কণ্ঠশিল্পী। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages