![]() |
একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপজেলা ভিত্তিক ফাইনাল খেলা (১২ ই সেপ্টেম্বর)বুধবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলার স্থানীয় এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফাইজার মোহাম্মদ ফারাবি।।”।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও আওয়ামীলীগ নেতা জিএম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন সর্দার,উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ। ।”।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএসএম শাহীন মজুমদার, উপজেলা আওয়ামীলীগ নেতা ইদ্রীস মিয়াজী,মিয়াবাজার এল এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালী উল্লাহ,২ নং উজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিঞা নাছির উদ্দিন, উজিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বিশিষ্ট ফুটবলার আব্দুল জলিল,সহ আরো অনেকে।উক্ত ফাইনাল খেলায় মোকাবেলা করে চৌদ্দগ্রাম পৌরসভা একাদ্বশ বনাম ২নং উজিরপুর ইউনিয়ন ফুটবল একাদ্বশ।।”।
ফাইনাল খেলায় নির্ধারিত ৯০ মিনিট শেষে চৌদ্দগ্রাম পৌরসভা ফুটবল একাদ্বশ ও উজিরপুর ইউনিয়ন ফুটবল একাদ্বশ ১-১ গোলে ড্র করে। এরপর সরাসরি ট্রাই ব্রেকারে উজিরপুর ইউনিয়ন ৪-৩ গোলে চৌদ্দগ্রাম পৌরসভা একাদ্বশকে হারিয়ে উপজেলা ভিত্তিক চ্যাম্পিয়ন হয়।।”।
ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের অধিনায়ক স্বপন। আজকের বিজয়ী দল উজিরপুর ইউনিয়ন ফুটবল একাদ্বশ চৌদ্দগ্রাম উপজেলার হয়ে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অন্যান্য উপজেলার সাথে খেলায় অংশগ্রহণ করবে। এভাবে জেলা থেকে বিভাগ এবং বিভাগ থেকে জাতীয় পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment