পাহাড় ধসে সুদানে ২০ জনের মৃত্যু!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 13 September 2018

পাহাড় ধসে সুদানে ২০ জনের মৃত্যু!-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:

সুদানের দারফুরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট পাহাড় ধসে বেশ কয়েকটি বাড়িঘর মাটির নীচে চাপা পড়লে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির এক বিদ্রোহী গোষ্ঠী একথা জানিয়েছে। আজ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।।”।
বিদ্রোহী গোষ্ঠীটি জানায়, দারফুরের পার্বত্য জেবেল মারা অঞ্চলে ৭ সেপ্টেম্বর পাহাড় ধসে বেশ কয়েকটি বাড়িঘর মাটির নীচে চাপা পড়ায় এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে।।”।
প্রত্যন্ত এই এলাকাটি বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন আর্মি আব্দুল ওয়াহিদ (এসএলএ-এডব্লিউ) এর নিয়ন্ত্রণে রয়েছে। ফলে তাদের কাছ থেকে নিরপেক্ষ তথ্য পাওয়া কঠিন।।”।
এদিকে, এসএলএ-এডব্লিউ’র মুখপাত্র মোহাম্মদ এল-নাইর জানান, ওই গ্রামে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে অন্তত ২০ জন মারা গেছে। এই ঘটনায় এখনো আরো অনেক লোক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages