![]() |
| ছবি: প্রতীকী। |
একুশে মিডিয়া, দিনাজপুর রিপোর্ট:
দিনাজপুর বোনের বাড়িতে বেড়াতে আসা এক গৃহবধূকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রবিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে এই দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ রানী মনিরা (৩৮) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিতলাই গ্রামের আজম আলীল স্ত্রী।
জানা যায়, রানী মনিরা কয়েকদিন আগে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসে। গত রবিবার বোনের স্বামী রফিকুল ইসলামের গ্রামের বাড়ি বোচাগঞ্জ উপজেলায় এক আত্মীয় মারা যায়। এ কারণে সকালে রানী মনিরা ও ছেলে পাবনকে বাসায় রেখে স্বামী-স্ত্রী বোচাগঞ্জে যায়। রাতে ১১ টার দিকে ছেলে পবন মোবাইলে খবর দেয় যে, তার খালা রানী মনিরা কে কে বা করা হত্যা করে পালিয়ে গেছে।
খবর পেয়ে তারা রাতেই এসে দেখতে পান রানী মনিরা মৃত অবস্থায় পড়ে আছেন।
এ ব্যাপারে নবম শ্রেণীল ছাত্র পবন জানান, রাত ৯ টার দিকে সে বাড়িতে ঢুকে দুইজন অপরিচিত লোককে খালা রানী মনিরা বেগমের সঙ্গে কথা বলতে দেখে। এ সময় সে খালার পরিচিত কেউ ভেবে তার ঘরে গিয়ে টিভি দেখছিল। রাত আনুমানিক ১১ টার দিকে সে খালার ঘর থেকে শব্দ শুনতে পায়। এ সময় সে প্রতিবেশীদেরকে চিৎকার করে ডাকলে প্রতিবেশীলা ছুটে আসে। তারা সকলে বাধরুমের দরজার কাছে রানী মনিরা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়।
এ ব্যাপারে কোতয়ালী থানার এস আই নুরেজা জানান, লাশের গলায়, হাতেসহ শরীরের অনেক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তে ধর্ষণ হয়েছে কিনা তা জানতে আবেদন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




No comments:
Post a Comment