অবশেষে পদোন্নতি পাচ্ছেন সরকারি হাই স্কুলের ৪২৩ জন সহকারি শিক্ষক। আজ সোমবার (১০ সেপ্টেম্বর) পাবলিক সার্ভিস কমিশন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পদোন্নতির সুপারিশের চিঠি পৌঁছেছে। মন্ত্রণালয় ও পিএসসির একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ খবর নিশ্চিত করেছে।।”।
জানা যায়, পদোন্নতির জন্য মোট পদ রয়েছে ৫২৭টি। এর মধ্যে ২০ শতাংশ পদে সরাসরি নিয়োগের জন্য সংরক্ষিত থাকবে। বাদবাকী ৪২৩টি পদের বিপরীতে পদোন্নতি দেয়া হবে। ১৯৮ জন সহকারি শিক্ষক (পুরুষ) পদোন্নতি পেয়ে সহকারি প্রধান শিক্ষক হবেন।
সহকারি শিক্ষিকা থেকে সহকারি প্রধান শিক্ষিকা হবেন ১৭৩ জন ও সহকারি জেলা শিক্ষা অফিসার হবেন ৫২ জন। এদের মধ্যে অধিকাংশকেই এইসব পদে চলতি দায়িত্বে দেয়া হয়েছে। চলতি দায়িত্ব কোনও পদোন্নতি নয়। কিন্তু সোমবার পিএসসির সুপারিশ পাওয়ার পর আগামী এক সপ্তাহের মধ্যে তাদের জন্য পদোন্নতির সরকারি আদেশ জারি করা হলে তারা পদোন্নতি পেতে পারেন।।”।
মন্ত্র্রণালয়ের সূত্রমতে, কয়েক সপ্তাহ আগে ৮৫৩ জনের একটি তালিকা পিএসসিতে পাঠানো হয়। তারও আগে ১২ আগস্ট পদোন্নতি প্রক্রিয়া স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশটি বাতিল করেছে আপিল বিভাগ। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো: ইকবাল কবির স্থগিতাদেশ বাতিল করেন।।”।
জানা গেলে, লুৎফুন্নেছা ও মোফাজ্জেল গং কর্তৃক দায়েরকৃত একটি রিট আবেদনের প্রেক্ষিতে গত ২৩ জুলাই নিয়োগ স্থগিত করেন হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে শুনানি শেষে ওই আদেশ বাতিল করে আপিল বিভাগ।।”।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. মো: আবদুল মান্নান সোমবার দৈনিক শিক্ষাকে বলেন, সরকার সহকারি শিক্ষকদের পদোন্নতি দেয়ার লক্ষ্যে আন্তরিকভাবে চেষ্টা করলেও একটি পক্ষের বিরোধীতায় কিছুটা দেরি হলো। তবু, শেষ পর্যন্ত পদোন্নতি পাচ্ছেন সহকারি শিক্ষকরা। তারা প্রায় ২৭ বছর আগে নিয়োগ পেয়ে একই পদে চাকরি করে আসছিলেন। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment