![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কাজ তৃণমূলে পৌঁছে দিতে এবং দলকে শক্তিশালী করতেই কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা এবার আসছেন বানিজ্য রাজধানী খ্যাত চট্টগ্রামে। আগামী ২২ সেপ্টেম্বর টানা ২ দিনের কর্মসূচি নিয়ে সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। দুই দিনের সফরে এটিমের নেতৃত্ব দিবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।।”।

একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গঠিত ১৫টি সাংগঠনিক দলের চলমান সফরের অংশ হিসেবে এবার আওয়ামী লীগ নেতারা আসছেন বানিজ্য রাজধানী খ্যাত চট্টগ্রামে।।”।
জানাগেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সাংগঠনিক এ টিমে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা একেএম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা উপস্থিত থাকবেন।।”।
এর আগে, একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গেল ৮ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফর করেছেন আওয়ামী লীগ নেতারা। এসময় তারা ট্রেনে করে নির্বাচনী প্রচারণা শুরু করে দেশ-বিদেশে আলোড়ন সৃস্টি করেছেন। ওই দিনেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ট্রেন যাত্রার পরে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও নৌ পথে সফরের ঘোষণা দিয়েছিলেন।একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment